Posts

অবরোধ

  অবরোধ অবরোধ, অবরোধ, খেলাতে মেতে দেশ, নিপীড়নের ছায়ায় ঢাকা, কষ্ট ভরা শেষ। স্বাধীনতার স্বপ্ন ভুলে, ভয়েতে জড়িত প্রাণ, দেখো, হাহাকার উঠছে আজ, পথের নীরব গান। আলোহারিয়ে পথিক আজ, আঁধারে পথ চায়, ন্যায়ের ভাষা হারিয়ে গেছে, কান্না শুধু রয়। অবরুদ্ধ এই জনপদে, নিঃশ্বাস ভারী আজ, স্বপ্ন ভেঙে ধুলোয় মিশে, বেদনাময় সাজ। নিপীড়িতের কান্না হবে বিজয়েরই গান, অন্ধকারের শেষে আসবে রঙিন নতুন প্রাণ। হতাশার রাত মুছে, জাগবে নতুন দেশ, স্বপ্ন আবার বুনবো মোরা, হাসবে বাংলাদেশ।